সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

কলকাতায় হাইকমিশনের সামনে জাতীয় পতাকায় আগুন, তীব্র নিন্দা বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে একটি উগ্রবাদী হিন্দু সংগঠনের সহিংস বিক্ষোভ, পতাকায় আগুন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি অবমাননার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। এই ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় চলে যায়। এসময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন এবং মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর মতো জঘন্য কাজ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এসব মিশনে কর্মরত কূটনীতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানায়।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার, ইসকনের বিতর্কিত কর্মকাণ্ড ইস্যুতে কয়েক দিন ধরে বাংলাদেশ-ভারতের মধ্যে বিবৃতি-পাল্টা বিবৃতির ধারা চলছে। চিন্ময়কে গ্রেফতারে প্রথমে ভারত প্রতিক্রিয়া জানায়। বাংলাদেশ কড়া ভাষায় এর জবাব দেয়। শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে এই ইস্যুতে কথা বলেছে। এর মধ্যেই বাংলাদেশ তার প্রতিক্রিয়া জানাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলকাতায় হাইকমিশনের সামনে জাতীয় পতাকায় আগুন, তীব্র নিন্দা বাংলাদেশের

আপডেট সময় : ০২:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪