সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

সম্পত্তির জন্য বাবাকে আট দিন পর্যন্ত একটি কক্ষে আটকে রেখেছে মেয়েরা খবর পেয়ে উদ্ধার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ৮ দিন ধরে নিজ বাবাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন মেয়েরা ।বিষয়টি নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নজরুল ইসলাম জানতে পেরে তাকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। এসময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।ভুক্তভোগী মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

মোশাররফ হোসেন তালুকদার বলেন,আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিবাহ করি। আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। পরে তিনি এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে, রেবা আক্তার, লাখি আক্তার বলেন,তিনি আমাদের জন্মদাতা পিতা তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন।তাই তাকে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই।সেখানেই গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকিয়ে রেখেছেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযুদ্ধোকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সম্পত্তির জন্য বাবাকে আট দিন পর্যন্ত একটি কক্ষে আটকে রেখেছে মেয়েরা খবর পেয়ে উদ্ধার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আপডেট সময় : ০৩:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪