১১ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ ওসিসহ ২ পুলিশ আহত, আটক-৩

চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ ওসিসহ ২ পুলিশ আহত, আটক-৩

Oplus_131072

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতাঃ
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেফতার ও জামিন নাকচের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী ও পুলিশের সাথে সংঘর্ষে কোটালীপাড়ার থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হয়। এসময় পুলিশ ৩ বিক্ষোভকারীকে আটক করে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙ্গারহাট বাজারে সমাবেত হয়।
সমাবেশে মলয় রায়, অশোক গাইন, সৌরভ মন্ডল, অশোক বিশ^াস, জয় দত্ত ও কৌশল্যা বাগচী বক্তব্য রাখেন।
জানাযায়, গতকাল ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাস কে গ্রেফতারের খবরে রাতে উপজেলার রামশীল বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সেখান থেকে আজ দুপুরে ভাঙ্গারহাটে বিক্ষোভ মিছিলের সিধান্ত হয়।
আজ দুপুরে উপজেলার কলাবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলসহকারে ভাঙ্গারহাট বাজারে সমাবেত হয় সনাতন সম্প্রদায়ের লোকজন। এসময় কোটালীপাড়া থানা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। এতে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজা (৫০) ও ভাঙ্গারহাট পুলিশ ফাড়ির এএসআই মোবারক হোসেন (৪৯) আহত হয়। পুলিশ এ সময় উপজেলার ভাঙ্গারহাট গ্রামের বিশেশ^র হালদারের ছেলে অসীম হালদার (৩৩), কলাবাড়ি গ্রামের জতীন অধিকারীর ছেলে দিলীপ অধিকারী (৩৮), হিজলবাড়ী গ্রামের শচীন রোনাহা বাড়ৈর ছেলে তুষার বাড়ৈ (৩৭) নামের ৩ বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বিক্ষোভ চলাকালে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য আমিসহ কোটালীপাড়া থানার অন্যান্য পুলিশ সদস্যরা ভাঙ্গারহাট বাজারে অবস্থান নেই। এসময় হঠাৎ করে এক বিক্ষোভকারী পিছন থেকে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে এএসআই মোবারক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ৩ জনকে আটক করে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্যঃ চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের ¯^াধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019