ঘোড়াঘাটে ২টি করাত কলের ৪ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:৪৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে লাইসেন্সবিহীন ২টি অবৈধ করাত কল মালিকের কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।লাইসেন্স না থাকায় তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
রোববার বিকেল ৫ টায় উপজেলার রানীগঞ্জ বাজারের মো. আজিজার রহমান ও মোরছালিনের করাত কলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
তারা ভ্রাম্যমাণ আদালতে কাগজপত্র দেখাতে না পারায় করাত কল (লাইসেন্স)বিধিমালা ২০১২ অনুযায়ী ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলার রানীগঞ্জ বাজারের মো. আজিজার রহমান ও মোরছালিনের করাত কলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
তারা ভ্রাম্যমাণ আদালতে কাগজপত্র দেখাতে না পারায় করাত কল (লাইসেন্স)বিধিমালা ২০১২ অনুযায়ী ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চলবে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা বন কর্মকর্তা মো. ফসিউর রহমান ও থানা পুলিশ সংঙ্গে ছিলেন।:


























