সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঢাকায় জাতিসংঘের অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবং স্বাধীন দেশে বিদেশি শক্তির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে খেলাফত আন্দোলন।

বৃহস্পতিবার সকাল সাড়ে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত আন্দোলন, ঢাকা মহানগরের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে ৩০-৩৫ জন অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।

এছাড়া সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, মহানগর সেক্রেটারি মুফতি মুফাসসির হোসেসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের জন্য প্রয়োজনে আমরা জাতিসংঘ বর্জন করবো। ফিলিস্তিনে মানবাধিকার লংঘন হচ্ছে, সেখানে তাদের কোনো ভূমিকা নেই। এদেশে জাতিসংঘের কোনো অফিস স্থাপন করতে দেওয়া হবে না। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতাই যথেষ্ট।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, জাতিসংঘের মানবাধিকার অফিস চালু হলে আমরা ছাত্র-জনতা মিলে ফ্যাসিস্ট সরকার পতনের মতোই প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকায় জাতিসংঘের অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:১৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪