সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

ঝালকাঠিতে ৩২ হাজার কিশোরীকে জরায়ু ক্যান্স্যার প্রতিরোধক টিকা প্রদান করা হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার :ঝালকাঠিতে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম। এই সময়ের সরকারী ছুটির দিন ছাড়া জেলার ৩২ হাজার ৪৫২ কিশোরীদেরকে জরায়ু ক্যান্স্যার প্রতিরোধক এই টিকা প্রদান করা হবে। বুধবার ১৬ই আগষ্ট সকালে জেলা সিভিল সার্জন কনফারেন্স রুমে সিভিল সার্জন এইচ. এম জহিরুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য গনমাধ্যমকে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘নারীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত সকল ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের এই টিকা দেয়া হবে। এরই আলোকে “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে ৯৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ১ ডোজ এইচপিভি টিকা পেতে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্মসনদের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে ।

আগামী ২৪ অক্টোবর, ২০২৪ তারিখ হতে ঢাকা বিভাগ ব্যতীত অবশিষ্ট ৭ টি বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণী ও সমমানের ছাত্রী এবং ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে।

ইপিআই কার্যক্রমে “এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪” সাফল করতে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন এইচ. এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইউনিসেফ এর আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা আহসানুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমিউনাইজেশন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াৎ আলম চৌধূরী এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ৩২ হাজার কিশোরীকে জরায়ু ক্যান্স্যার প্রতিরোধক টিকা প্রদান করা হবে

আপডেট সময় : ০৯:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪