সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ হাসিনাকে বিশেষ ‘ট্রাভেল ডকুমেন্ট’ দিয়েছে ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘ট্রাভেল ডকুমেন্ট (টিডি)’ দিয়েছে ভারত। এই ডকুমেন্ট নিয়ে তিনি বিশ্বের যেকোনো দেশের ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন। শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায় তার জন্য এ বিশেষ ব্যবস্থা করেছে ভারত।

সম্প্রতি বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এ তথ্য জানিয়েছেন। তবে শেখ হাসিনাকে ‘ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করার বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের ঐ নেতা বলেন, ভারতেই শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার বোন শেখ রেহানাও সেখানে অবস্থান করছেন। তবে ট্রাভেল ডকুমেন্ট পেলেও শেখ হাসিনার শিগগিরই ভারতের বাইরে ভ্রমণে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র দফতর জানায়, মন্ত্রণালয়ের পরবর্তী ব্রিফিংয়ে মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বলেন, ভারত সত্যিই শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিলে অবাক হওয়ার কিছু নেই। কারণ এই পরিস্থিতিতে এটাই সবচেয়ে স্বাভাবিক ও প্রত্যাশিত পদক্ষেপ। ভারতে ম্যাকলিয়ডগঞ্জসহ বিভিন্ন জায়গায় যে কয়েক লাখ তিব্বতি শরণার্থী থাকেন তারাও ভারতের পাসপোর্টধারী নন। ‘ট্রাভেল ডকুমেন্ট’ নিয়েই তারা পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতে যতদিনই থাকুন না কেন, তিনি নিষ্ক্রিয় হয়ে বসে থাকবেন না। পৃথিবীর বহু দেশ সফর করবেন, রাজনীতি ও কূটনীতি চালিয়ে যাবেন। রাজনৈতিক প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে শেখ হাসিনা ভারতের বাইরে যাবেন এটাই স্বাভাবিক। সেই বাস্তবতা অনুধাবন করে ভারত যদি তাকে ‘টিডি’ দিয়ে থাকে, এতে অবাক হওয়ার কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনাকে বিশেষ ‘ট্রাভেল ডকুমেন্ট’ দিয়েছে ভারত

আপডেট সময় : ০৬:০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪