সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

রাঙ্গামাটি সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে – সুপ্রদীপ চাকমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান,

পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙ্গামাটিতে সংঘটিত সহিংসতার ঘটনায় যারাই জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে হবে। সহিংসতার ঘটনা নিয়ে মামলা হয়েছে এবং বিভিন্ন ভিডিও চিত্র ও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন উপদেষ্টা। এক্ষেত্রে কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকার জন্যও সংশ্লিষ্টদের বলেন। সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তালিকা প্রণয়ন করে সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সাম্প্রতিক সহিংসতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, শেভরন হাসপাতাল ও তার আশেপাশে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ, বনরুপা কাটা পাহাড় মার্কেট, বনরূপা জামে মসজিদ, কাঠালতলী মৈত্রি বিহার উপসনালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন পার্বত্য উপদেষ্টা।

এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা,
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাঙ্গামাটি সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে – সুপ্রদীপ চাকমা

আপডেট সময় : ০২:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪