সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল রশিদকে চিকিৎসার সহায়তা করলো লাভ শেয়ার বিডি ইউএস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবদুর রশিদকের চিকিৎসায় পরিবারকে
লাভ শেয়ার বিডি ইউএস পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলা কনফারেন্স রুমে জাগ্রত তেঁতুলিয়ার আয়োজনে ও লাভ শেয়ার বিডি ইউএস আর্থিক সহায়তা করেন।
অনুষ্ঠানে জাগ্রত তেঁতুলিয়ার সমন্বয়ক ফেরদৌস আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি।
এসময় আরো উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তেতুলিয়া শাখার সমন্বয়ক হযরত আলী, ওবায়দুল হক, ছাত্র দলের সাবেক ছাত্রদল সভাপতি খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ছাত্রদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক সবুজ, জাগ্রত তেঁতুলিয়ার সদস্য তহিদুল হক, মোবারক হোসেন, মাসুদ রানা, সোহেল রানা, আহসান হাবীবসহ আরোও অনেকে।
এ সময় তার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়। এছাড়া ভবিষ্যতে চিকিৎসার যাবতীয় খরচ বহন করার আশ্বাস প্রদান করেন।
গুলিবিদ্ধ আব্দুর রশিদ বলেন, আমি ছোটবেলা থেকেই মাকে হারিয়ে পারিবারিক ঝামেলা ও বিভিন্ন ষড়যন্ত্রের কারনে পরিচয়পত্র বা জন্মসনদ নিতে পারিনি। আমার চিকিৎসার জন্য আমার স্ত্রী আমার কন্যা শিশুকেও বিক্রি করেছিলে। কিন্তু দেশের ভোটার বা নাগরিক না হওয়ায় কোন সহযোগিতা পাই না। আমার শরীরে এখনো চারটা গুলি রয়েছে। পরিচয় না থাকায় সবাই আমার চিকিৎসা করতে ভয় পাইতো।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানান, গুলিবিদ্ধ ও গুরুতর আহত আব্দুর রশিদের পরিচয়হীনতা, স্বামীর চিকিৎসার জন্য তার স্ত্রীর সন্তান বিক্রির মত মর্মান্তিক এই ঘটনা জানার পর শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনাক্রমে ও ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ব্যাক্তিবর্গসহ সকলের সহযোগিতায় কাজটি সম্ভব হয়েছে। তিনি আরো জানান, সরেজমিনে সকল তথ্য সংগ্রহ ও অন্যান্য সকল বিষয়ে বিশেষ সহায়তা করেছে কয়েকজন তরুন উদ্দীপ্ত সমন্বয়ক।
তিনি আরও বলেন, শারীরিকভাবে সুস্থ্য না হওয়া পর্যন্ত তিনি উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন। যদি প্রয়োজন হয়, তবে উদ্ধর্তন নির্দেশনা মোতাবেক আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। সবাই দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল রশিদকে চিকিৎসার সহায়তা করলো লাভ শেয়ার বিডি ইউএস

আপডেট সময় : ০৯:২৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪