সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি বিজেপি নেতাকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে ছানা-স্মৃতি বন্ধু মহল ও স্থানীয়দের উদ্যোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী (সাঃ)’কে কটুক্তি করায় এবং তার সমর্থনকারী বিজেপি নেতাকে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

সোমবার ৩০ শে সেপ্টেম্বর বিকেলে ঘঝালকাঠি কলেজ মোড় এলাকা থেকে ছানা-স্মৃতি বন্ধু মহল ও স্থানীয়দের উদ্যোগে গত আগস্ট মাসে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ)’কে কটুক্তি করায় এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনের মধ্যদিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের নেতৃত্ব দেন মোহাম্মদ মেহেদী হাসান সিয়াম সদস্য সচিব ছানা স্মৃতি বন্ধু মহল।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সাঃ) সম্পর্কে অশালীন মন্তব্য কোনো ধর্মপ্রাণ মুসলমানই মেনে নিতে পারে না। বক্তারা কটূক্তিকারী রামগিরি মহারাজ এবং সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় ইমানদার মুসলমানরা বিশ্বজুড়ে প্রতিবাদের আগুন জ্বালাবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সবশেষে সকল মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাতের পরে পুরোহিত ও বিজেপি নেতার কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে দাহ করার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি বিজেপি নেতাকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

আপডেট সময় : ০২:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪