সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় উথলীতে কীটনাশকের দোকানে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার উথলীতে সরকারের নির্ধারিত মূল্য ছাড়া ৬শ টাকা বেশী মূল্যে সার বিক্রি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।
বুধবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এক অভিযান চালায়। এসময় মেসার্স জহির ট্রেডার্স নামক বিএডিসি সার ডিলারের দোকানে তদারকিকালে সরকার নির্ধারিত মূল্য ছাড়া অধিকমূল্যে সার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। ১৩৫০ টাকা প্রতি বস্তা মূল্যের টিএসপি সার ৬০০ টাকা বেশি মূল্যে ১৯৪০ টাকা দরে বিক্রি করছিলো।
এছাড়া অন্যান্য সারও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুল্যে বিক্রি করা, সারের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না রাখা এবং ভালো কীটনাশকের সঙ্গে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়। পরে
এলাকার সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেটও বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাংগা জেলা পুলিশের একটি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় উথলীতে কীটনাশকের দোকানে জরিমানা

আপডেট সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪