সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ভোলায় অভিযানে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে যৌথ বা‌হিনীর অভিযা‌নে বিপুল প‌রিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান ‌মিয়াজি ও তার ছেলে মিরাজসহ সাতজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) এ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তা‌দের আটক করা হয়। আটক ইউপি সদস্য মিজানুর রহমান চরসামাইয়া ইউনিয়ন যুবলীগ ও ও তার ছেলে মিরাজ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড দ‌ক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপা‌রেশন) লে. কমান্ডার সালাউদ্দিন র‌শিদ তানভীর প্রেস ব্রিফিংয়ে জানান, বেশ কিছু‌দিন ধ‌রে চরসামাইয়া ইউনিয়নে মিজানুর রহমান মিয়াজীর নেতৃ‌ত্বে এক‌টি সন্ত্রাসী দল স্থানীয়‌দের জি‌ম্মি ক‌রে চাঁদাবাজি, জ‌মি দখলসহ বি‌ভিন্ন অপকর্ম প‌রিচালনা ক‌রে আস‌ছিল। বিষয়‌টি কোস্টগার্ডকে ভু‌ক্ত‌ভো‌গীরা জানালে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তিনি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রাত ৩টার দি‌কে কোস্টগার্ড, নৌবা‌হিনী ও পু‌লিশ সদস্যরা অভিযান চা‌লি‌য়ে মিজানুর রহমান মিয়াজী ও তার সহ‌যোগীসহ ৭ জন‌কে ২৫ টি দেশীয় অস্ত্র এবং ৮‌টি কা‌ঠের বাটামসহ আটক করে। তাদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহ‌ণের জন্য ভোলা সদর ম‌ডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলায় অভিযানে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

আপডেট সময় : ০৫:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪