সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আওয়ামী নেতা ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিল জনগণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয় জণগণ।পুলিশ তাকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পিছনে বেলগাছি রেলগেট এলাকায় সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি বিশ্বজিৎ সাহা(৪০)কে দেখতে পেয়ে স্থানীয় জনগণ তার ওপর হামলা চালায়।পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ২৪ জুন গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ৫/৬ জন একই এলাকার গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর চালায় ও তাকে পিটিয়ে জখম করে।
ওই ঘটনায় ২৭ আগস্ট আফজাল হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেফতার দেখানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিশ্বজিৎকে গ্রেফতারের পর আদালতে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় আওয়ামী নেতা ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিল জনগণ

আপডেট সময় : ০৫:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪