সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বানারীপাড়ায় সাংবাদিক জাহিন খালাসীকে হয়রাণির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিন খালাসীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রাণির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে প্রতিকার চেয়ে ভূক্তভোগী সাংবাদিক জাহিন খালাসী মিথ্যা অভিযোগকারী পারভীন বেগম নামের ওই নারী শিক্ষিকার বিরুদ্ধে তাকে হয়রাণি করার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদার বিষয়টি দেখার জন্য লিখিত ওই অভিযোগটি বানারীপাড়া থানার ওসির কাছে পাঠিয়েছেন। হয়রাণির শিকার সাংবাদিক জাহিন খালাসী জানান, গত ২ সেপ্টেম্বর বানারীপাাড়া সদর ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শাহিনকে মারধরের খবর পেয়ে তিনি পেশাগত কাজে রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে গেলে সেখানে সহকারি শিক্ষক পারভীন বেগম ও শ্রাবনী নামের অপর এক গৃহবধুকে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। এসময় জাহিন খালাসী ঘটনা সম্পর্কে জানতে চাইলে পারভীন বেগম তথ্য না দিয়ে ক্ষিপ্ত হয়ে বলেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা চায়। জাহিন খালাসী তার কাছে চাঁদা দাবির এ অভিযোগের সত্যতার তথ্য চাইলে পারভীন বেগম তার দিকে তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং বিভিন্ন ধরণের হুমকি দেয়। এক পর্যায়ে সাংবাদিক জাহিন খালাসী সেখান থেকে চলে যান। পরে তিনি জানতে পারেন পারভীন বেগম তাকেসহ কয়েকজনকে জড়িয়ে অপবাদমূলক অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন। জাহিন খালাসী জানান পারভীন বেগম উচ্ছৃখল প্রকৃতির নারী। এ পর্যন্ত তিনি তিনটি বিয়ে করেছেন। দুই স্বামীকে তালাক না দিয়ে তৃতীয় স্বামীর সঙ্গে ঘর সংসার করার অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৫ সালে উপজেলার একসাড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করাকালীণ অপকর্মে জড়িত থাকার বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্তপূর্বক অভিযোগের সত্যতা পেয়ে তাকে শাস্তিমূলক বদলী করেন। তার পরের কর্মস্থল
আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষক তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও আওয়ামী লীগ সরকার আমলে প্রভাবশালীদের শেল্টারে রক্ষা পান।
তার বিরুদ্ধে এলাবাসীও বিভিন্ন সময় অভিযোগ দিয়ে উল্টো হয়রাণির শিকার হয়েছেন। তার হুমকি-ধামকিতে এলাকাবাসী সর্বদা তটস্থ থাকেন।
সাংবাদিক জাহিন খালাসী বেপরোয়া ও উচ্ছৃখল ওই নারীর হয়রাণির হাত থেকে রক্ষা এবং তার শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় সাংবাদিক জাহিন খালাসীকে হয়রাণির অভিযোগ

আপডেট সময় : ০২:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪