সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বাংলাদেশে থাকা ‌‘২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল’ করতে বলল আ.লীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহু দিনের।

অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকুরিচ্যুত করার।

বৃহস্পতিবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়- ‌‘মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে, তাদের তালিকা করে, চাকরি থেকে বিদায় করে, দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে!’

ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয়, ‌‘এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে। এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি।’

হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি। যেখানে বলা হয়- যে দেশে শিক্ষিত বেকার ২৬ লাখ ৪০ হাজার সেখানে ২৬ লাখ ভারতীয় কীভাবে উচ্চ বেতনে চাকরি করেন? তাদের বেতন হয় ডলারে! প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স ভারতে চলে যাচ্ছে। রেমিট্যান্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে-কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত।’

নেটিজেনরা বলেন- বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এ দেশে উচ্চ বেতনে চাকরি করে। একটা রাষ্ট্রকাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে!

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে পতন হয় হাসিনা সরকার। মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশে থাকা ‌‘২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল’ করতে বলল আ.লীগ

আপডেট সময় : ০৬:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪