সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

চুয়াডাঙ্গায় হাসপাতালে অপারেশনের সময় স্টোকে রোগীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পিত্তথলি অপারেশনের সময় এক মহিলা রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যাণ্ডবি পাড়ার আব্দুল কুদ্দুসের স্ত্রী হালিমা খাতুন(৫৫) পিত্তথলিতে পাথর অপসারণ কালে মারা যায়। তবে রোগীর স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।এর আগে হালিমা খাতুনের পিত্তথলিতে পাথর অপসারণের জন্য রবিবার সদর হাসপাতালে ভর্তি হন হালিমা খাতুন। সোমবার সকালে পরিক্ষা-নিরিক্ষার পর অপারেশন থিয়েটারে নেয়া হয়। সার্জারী চিকিৎসক হিসেব ছিলেন সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা: এহসানুল হক তন্ময় এবং অ্যানেস্থিশিয়ায় ছিলেন ডা: নুরুন্নাহার খানম।ডা: এহসানুল হক তন্ময় বলেন, শুরু থেকে স্বাভাবিকভাবেই আমাদের কার্যক্রম চলছিল। ঠিক অপারেশনের শেষ মুহুর্তে রোগী হঠাৎ করে স্টোক করে। অনেক চেষ্টা করেও বাচানো সম্ভব হয়নি।তিনি আরও বলেন, আমাদের কোন ক্রটি ছিলনা৷ ঘটনাটি অ্যানেস্থিশিয়ায় সংক্রান্ত। তাই অ্যানেস্থিশিয়া চিকিৎসকের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন তিনি।অ্যানেস্থিশিয়া চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম বলেন, স্বাভাবিক ভাবেই অপারেশন চলছিল। রোগীও স্বাভাবিক ছিলেন। শেষ মুহুর্তে হঠাৎ স্টোক করেন। আমরা সদর হাসপাতালের প্রায় চিকিৎসককে দ্রুত ডেকেছিলাম। তবুও বাচানো যায়নি।
সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, বিষয়টি আমি জেনেছি। আমাদের নিকট কেউ কোন অভিযোগ করেননি।
এ বিষয়ে জানতে সিভিল সার্জন ডা: সাজ্জাৎ হাসানের সরকারি নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় হাসপাতালে অপারেশনের সময় স্টোকে রোগীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪