সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল,গুলি ও নগদ টাকা সহ ১ ব্যাক্তি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি ৯ এম এম পিস্তল, ম্যগজিন, ৪ রাউন্ড গুলি, ২ টা দেশীয় অস্ত্র ও ১১ লাখ টাকাসহ ১জন গ্রেপ্তার হয়েছে।
বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গা সদর থানাধীন বাগান পাড়ার সাজেদুল ইসলামের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া পৌর এলাকার মুক্তি পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মো: হাবিবুর রহমান রাজিব (৪০) ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান রেখেছে। এই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয়ের অফিসার ও সঙ্গীয় ফোর্স ঐ বাড়িতে অভিযান চালায়। এসময় আসামীর বাড়ির গেট খুলতে বললে সে ১৫/২০ মিনিট পর দরজা খুলে দেয়। এসময় আসামির ভাড়া বাড়ি হতে আলমারী তল্লাশি করে একটি ৯ এম এম পিস্তল, একটি ম্যগজিন, ৪ রাউন্ড গুলি, ২ টা দেশীয় অন্ত্র, ১১ লক্ষ টাকাসহ রাজিবকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে একটি মাদক মামলা আছে বলে স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল,গুলি ও নগদ টাকা সহ ১ ব্যাক্তি গ্রেফতার

আপডেট সময় : ১১:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪