সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

যারা ধানমন্ডি ৩২ পু‌ড়িয়েছে তাদের বিচার করতে হবে : কাদের সি‌দ্দিকী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপ‌তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যারা ধানমন্ডি ৩২ পু‌ড়িয়েছে তাদের বিচার করতে হবে। বঙ্গবন্ধুর বা‌ড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করে এর বিচার করতে হবে। স‌ঠিক বিচার না করলে এই সরকারকেও তার জবাব‌দিহিতা করতে হবে।

শুক্রবার (৯ আগস্ট) রাতে টাঙ্গাইলে নিজ বাসভবন সোনার বাংলায় প্রেস ব্রিফিং করে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, বঙ্গবন্ধু এই দে‌শের সম্পদ, এই দেশের সম্মান। তার প্রতিকৃ‌তি ভাঙার কোনও মানে হয় না। এটা য‌দি আন্দোলনের পক্ষের লোকেরা দেখে থাকেন তাহলে তাদেরকে জবাবদি‌হি করতে হবে। আর য‌দি কেউ এর ভেতরে ঢুকে আন্দোলনকে বিপদগামী করার জন্যও ক‌রে থাকে তাহলে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করে এর বিচার করতে হবে।

তি‌নি বলেন, বর্তমান অন্তব‌র্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতার লালসা নাই। দুর্নী‌তি য‌দি গলা টিপে না ধরতে পারেন তাহলে এই সরকারের প্রতিও মানুষের আস্থা থাকবে না। মানুষ দুর্নী‌তিমুক্ত একটা সমাজ ব্যবস্থা চায়। এখানে কতটা বছর ধরে শুধু অন্যায় আর অন্যায় হচ্ছে। এই আন্দোলনটা কোটা আন্দোলনেই এতোটা সফলতা আসে নাই, বৈষম্যের জন্যও আসে নাই, মানুষ ক্ষিপ্ত হয়েছে। তিন-চার‌টি নির্বাচনে মানুষ ভোট দিতে যেতে পারে নাই। মানু‌ষের ইচ্ছার বাইরে সরকার চলেছে।

তি‌নি আরও বলেন, বঙ্গবন্ধু জা‌তির শ্রেষ্ঠ সন্তান। ১৫ আগস্ট এতো‌দিন সরকা‌রিভাবে পা‌লিত হয়েছে। এবার কীভাবে পা‌লিত হবে, না‌কি পা‌লিত হবে না আমরা এই অন্ত‌ব‌র্তীকালীন সরকারের কাছে জানতে চাই।

বঙ্গবীর কাদের সি‌দ্দিকী পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা থানায় যোগদান করে মানুষকে সেবা দেন। কোনও দল বা গোষ্ঠীর হয়ে কাজ করলে আপনাদের কোনও ভবিষ্যৎ নাই।

হিন্দুদের ওপর হামলার বিষয়ে তি‌নি বলেন, দেশে হিন্দুদের নির্যাতন, হুম‌কি ও ক্ষ‌তিগ্রস্ত করা হয়েছে। যারা করছেন তাদের হাত গু‌টিয়ে নেওয়া দরকার, নাহলে হাত জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যারা ধানমন্ডি ৩২ পু‌ড়িয়েছে তাদের বিচার করতে হবে : কাদের সি‌দ্দিকী

আপডেট সময় : ০৫:৫৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪