সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে নারীর নগ্ন ছবি ও ভিডিও পোষ্টে পুলিশের সাবেক কুকারের কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে নারীর নগ্ন ছবি ও ভিডিও ফেসবুকে পোষ্ট দেয়ায় জেলা পুলিশের সাবেক কুকারের ৬ বছর ৩ মাস কারাদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বুধবার (৩১ জুলাই) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ রায় দেন বলে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান।

দন্ডিত আবুল কালাম মৃধা (৫০) নগরী কাজিপাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও সদর উপজেলার কর্নকাঠি গ্রামের আশ্রাফ আলী মৃধার ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, মামলার বাদী বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নারী কর্মচারীর সাথে সুসম্পর্ক হয়।

এর জেরে নারীর ভাই ও কন্যাকে পুলিশে চাকুরি দেয়ার প্রলোভন দিয়ে মোট ২৭ লাখ টাকা নেয়। চাকুরি দিতে না পারায় টাকা ফেরত চায়। টাকা ফেরত না দিয়ে ষড়যন্ত্র শুরু করে। পরে ফেইসবুকে একাধিক ভুয়া আইডি খুলে নারীর নগ্ন ছবি ও ভিডিও পোষ্ট করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করে। ২০২৩ সালের ১৪ জুন আসামীকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেয় বরিশাল মেট্রো সিআইডির এসআই পলাশ সেন। বিচারক ৮ জনের স্বাক্ষ্য নিয়ে তিন ধারায় ওই দন্ড দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে নারীর নগ্ন ছবি ও ভিডিও পোষ্টে পুলিশের সাবেক কুকারের কারাদন্ড

আপডেট সময় : ০৮:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪