সংবাদ শিরোনাম ::
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু

সঙ্গীত শিল্পী,নির্মতা, সঞ্চালক জুয়েল’র মৃত্যুতে নলছিটি-ঝালকাঠির বন্ধু মহলে শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী,নির্মতা , সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল’র মৃত্যুতে নলছিটি-ঝালকাঠি বন্ধুমহল সহ সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান আবিদুর রেজা জুয়েল স্কুল জীবনে সঙ্গীত, রেডক্রস,স্কাউট এর সক্রিয সদস্য ছিলো। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিলো তার প্রগাঢ় অনুরাগ। নলছিটিতে জন্ম না হলেও নলছিটি-ঝালকাঠির সাংস্কৃতিক অঙ্গনে জুয়েল ছিলো একটি আলোকিত নাম। জুয়েল এর স্মৃতিচারণ করতে গিয়ে ঝালকাঠির বিশিষ্ট আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন সঙ্গীত শিল্পী ও যুব রেড ক্রিসেন্ট”র সদস্য হিসেবে একসাথে কাজ করেছি। ছোটবেলা থেকেই জুয়েল ছিলো অসাধারণ প্রতিভার অধিকারী। নিজের যোগ্যতায় জুয়েল বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের আলোচিত একটি নাম। ওর মৃত্যুতে সাংস্কৃতিক ক্ষেত্রে অপুরনীয় ক্ষতি হলো। আমি তার আত্মার চির শান্তি কামনা করছি। আরেক বন্ধু মিলন কান্তি দাস বলেন নলছিটির আলোবাতাসে অনেকটা সময় একসাথে কাটিয়েছি। ওর সাথে ছিলো হৃদয়ের সম্পর্ক। ছোট জুয়েল যখন প্রতিষ্ঠিত হয় তখন এসেছিলো নলছিটির মানুষদের গান শোনাতে। গত ডিসেম্বর মাসে নলছিটি আসার কথা বলেছিলো কিন্তু আমি নলছিটি না থাকায় আসেনি। কথা ছিলো এই শীতে আসবে কিন্ত আর আসবে না আমাদের মাঝে। ওকে হারানোয় কতোটা কষ্ট পেয়েছি তা ভাষায় বোঝাতে পারবো না। প্রার্থনা করবো ও যেন ঈশ্বরের কাছে ভালো থাকে। আরেক বন্ধু অ্যাডভোকেট সুভাষ দত্ত বলেন অনেক স্মৃতি ওর সাথে। কিছুদিন আগেও দেখতে গিয়েছিলাম। এতো তাড়াতাড়ি চলে যাবে কখনও ভাবতে পারিনি। ওর আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি।

নলছিটির এক সময়ের বিশিষ্ট তবলাবাক অবসরপ্রাপ্ত ব্যাংকার বাসুদেব নন্দী বলেন ওর সাথে অনেক তবলা বাজিয়েছি। জুয়েল’র মৃত্যুতে তিনি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

ছোটবেলার বন্ধু হ্যাপি বলেন ওকে হারিয়ে আমরা একজন আপনজনকে হারিয়েছি। আল্লা যেন বন্ধুকে বেহেস্তের সর্বোচ্চ আসন দান করেন।

উল্লেখ্য জুয়েল ২০১১ সাল থেকে লিভার ক্যান্সারে ভুগছিলেন। দেশে-বিদেশে তার নিয়মিত চিকিৎসা চলছিলো। গত ২৩ জুলাই হঠাত অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার অবস্থায় ৩০ জুলাই মঙ্গলবার দুপুরের তার মৃত্যু হয়।

জুয়েল দীর্ঘদিন বাংলাদেশ প্রতিষ্ঠিত টিভি চ্যানেল আই এর সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকবই খুলেছে। এবং সন্ধ্যা ৬টায় চ্যানেল আই এ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সঙ্গীত শিল্পী,নির্মতা, সঞ্চালক জুয়েল’র মৃত্যুতে নলছিটি-ঝালকাঠির বন্ধু মহলে শোক

আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪