০৭ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দর্শনায় মটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু,১জখম ১

দর্শনায় মটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু,১জখম ১

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার দর্শনার বড়শলুয়ায় মাঝরাতে মধ্যপ অবস্থায় মটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্কুলের দপ্তরীর মৃত্যু, বন্ধু রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছে।
বুধবার (১০ জুলাই) রাত দেড়টায় দর্শনা থানার তিতুদহর বলদিয়া গ্রামের শান্তি বিশ্বাসের ছেলে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হাদিউর রহমান(২৫) ও তার বন্ধু একই ইউনিয়নের বড়শলুয়া দাসপাড়ার আব্দুল জলিলের ছেলে জনি(২৫) মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে
বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাদিউর রহমানকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ধারণা করছেন, দুই বন্ধু মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। তাদের মুখে মদের গন্ধ ছিল।সেই কারণে হয়ত নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান জানান, পরীক্ষা-নিরীক্ষা করে আমরা হাদিউর রহমানকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত জনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মধ্যরাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় একজন নিহত হয়েছেন। লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019