সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৩৫০ বস্তা সরকারি চাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পটুয়াখালীর দুমকীতে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে সাড়ে ১৭ টন সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাতে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনের নেতৃত্বে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়। ইউএনও মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেন।

দুমকী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পান আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যানের বাড়িতে সরকারি ভিজিএফের বিপুল পরিমাণ চাল রয়েছে। খবর পেয়ে তিনি দুমকী থানার পুলিশের সহায়তায় ওই বাড়িতে গিয়ে প্রায় ৩৫০ বস্তা চাল দেখতে পান। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। তবে এ সময় ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা বাড়িতে ছিলেন না।

এ বিষয়ে জানতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরকে ফোন করলে তিনি রিসিভ করেননি। দুমকীর ইউএনও মো. শাহিন বলেন, ‘সরকারি চাল গোডাউন ছাড়া কোনো ব্যক্তিগত বাসা-বাড়িতে রাখার নিয়ম নাই। এটি অপরাধ। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৩৫০ বস্তা সরকারি চাল জব্দ

আপডেট সময় : ০৮:৪৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪