সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

চুয়াডাঙ্গায় পিতাকে দাওয়াতে পাঠিয়ে তালা ভেঙ্গে ৯ লাখ টাকা চুরি,পরে পুত্র গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে পিতার গরু বিক্রির ৯ লাখ টাকা চুরি করে পালিয়ে ফরিদপুর থেকে পুত্রকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান প্রেস বিজ্ঞপির মাধ্যমে জানায়, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মোল্লাপাড়ার শফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম(২৭) পিতার গরু বিক্রির টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। তার পিতা ঈদুল আজহার আগে ঢাকা যাত্রাবাড়ী সাইনবোর্ড সানারপাড় গরুর হাটে ৬টি গরু বিক্রির ৯ লাখ টাকা বাড়িতে নিয়ে এসে গরু বিক্রির সব টাকা নিজের বসত ঘরের সোকেসের ড্রয়ারে রাখেন। গত বুধবার দুপুরে শফিকুল ইসলাম ও তার স্ত্রী পাশের দেহাটি গ্রামে দাওয়াত খেতে যান।এসময় ছেলে যেতে বললে অসুস্থতার ভান করে বাড়িতে থেকে যায়। সেই সুযোগে তাদের ছেলে রাশেদুর সোকেসের ড্রয়ারের তালা ভেঙে ৯ লাখ টাকা চুরি করে পালিয়ে যান। পরে জীবননগর থানায় অভিযোগ জানালে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল আলম তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্সের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর পোকাইল গ্রাম থেকে টাকাসহ গ্রেফতার করে। এসময় তার কাছে থেকে চুরির ৮ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালতে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় পিতাকে দাওয়াতে পাঠিয়ে তালা ভেঙ্গে ৯ লাখ টাকা চুরি,পরে পুত্র গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪