সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে বেকারীর গোডাউন থেকে সরকারি চাল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : গরিব, দুঃস্থ ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দেওয়া সরকারি চাল বেকারির গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর বাজারের ভাই ভাই বেকারির গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ জুন) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি হরিনাথপুর ইউনিয়ন পরিষদের কিছু চাল একটি বেকারির গোডাউনে রাখা আছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের সহায়তায় ওই বেকারীতে অভিযান চালিয়ে প্রায় নয় মন সরকারি চাল জব্দ করে নিয়ে আসি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ওয়ার্ডে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তখন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদ বেপারী পরিষদ থেকে নয় মন চাল নিয়ে ভাই ভাই বেকারির গোডাউনে রাখেন।

গোডাউনের মালিক আব্দুর রহমান জানান, ঈদের আগেরদিন সায়েদ মেম্বার রাতে ট্রলার না পেয়ে এ চাল আমার গোডাউনে রেখেছেন। ইউপি সদস্য সায়েদ বেপারী জানান, গত সপ্তাহে পরিষদে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সেখানে পাঁচজন জেলের চাল নিতে রাত হয়ে গিয়েছিল। তখন তারা ট্রলার না পাওয়ায় তাদের বেকারির গোডাউনের মালিক আব্দুর রহমানের হেফাজতে রাখার জন্য বলেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে বেকারীর গোডাউন থেকে সরকারি চাল উদ্ধার

আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪