সংবাদ শিরোনাম ::
দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আমার আশা শ্রেষ্ঠ বাঙালি সম্মান ২০২৪ পেলেন বাংলাদেশের ঈসা,জাহিদ, রিফাত এবং কামরুন নাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোলকাতা সুজাতা সদন অডোটোরিয়ামে আমার আশা ফাউন্ডেশন এর আয়োজনে শ্রেষ্ঠ বাঙালি সম্মান ২০২৪ পেলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, মেহেরা রশিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী এ. কে জাহিদ, বিশিষ্ট লেখক, গবেষক এবং ব্যাংকার রিফাত মাহবুব সাকিব এবং শিশু সংগঠক কামরুন নাহার।
তাদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন সংগঠন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোসারফ মোল্লাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
পশ্চিম বঙ্গের জনপ্রিয় সঞ্চালক ও বাচিক শিল্পী প্রসেনজিৎ রাহা ও সঞ্চালিকা প্রিয়া রাহার নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

৮ই জুন শনিবার দুপুর ১২ টায় শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন। তারপর শুরু হয় দেশীয় নৃত্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর দূর্গম গিরি নৃত্যের তালে দর্শক মাতিয়ে তোলেন নৃত্যশিল্পীরা।

সামাজিক উন্নয়নে নিজ নিজ অবদানের জন্য এ সম্মাননা স্বীকৃতি লাভ করেন তারা। মানবাধিকার সংরক্ষণ ও চর্চা, শিশুদের অধিকার রক্ষা এবং গবেষণা ধর্মী লেখনীর মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তারা।
এই পুরস্কার সম্মাননা অনুষ্ঠান এবং ভালো কাজের স্বীকৃতি প্রদানের ধারা এপার বাংলা ও ওপার বাংলা, তথা ভারত – বাংলাদেশের নাগরিকদের একসাথে সহাবস্থান ও সু সম্পর্ক রেখে সামনের দিনে সহায়ক ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমার আশা শ্রেষ্ঠ বাঙালি সম্মান ২০২৪ পেলেন বাংলাদেশের ঈসা,জাহিদ, রিফাত এবং কামরুন নাহার

আপডেট সময় : ০৯:৪২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪