সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

উত্তরার বিভিন্ন বিলাস বহুল হোটেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

পর্যটন সেবার মান উন্নয়ন এবং পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উত্তরার বিভিন্ন বিলাসবহুল হোটেল পরিদর্শন করেন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম। এ সময় তিনি বিভিন্ন হোটেলের কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে মত বিনিময় ও করেন।বাংলাদেশে আগত বিদেশি পর্যটকরা সাধারণত উত্তরার আশেপাশের বিভিন্ন হোটেলে অবস্থান করেন। এই বিষয়টি মাথায় রেখে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম উত্তরার বিলাসবহুল হোটেল বেস্ট ওয়েস্টার্ন মায়া , হোয়াইট প্যালেস হোটেল এবং হোটেল হানসা পরিদর্শন করেন। এ সময় তিনি হোটেল গুলোর বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ও সুযোগ সুবিধা সরে জমিনে দেখেন। তারপর হোটেল কর্তৃপক্ষকে সিকিউরিটি ব্যবস্থা আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন “বাংলাদেশে পর্যটন ব্যবস্থাকে বিদেশি পর্যটকদের নিকট আকৃষ্ট করতে আপনাদের অবদান স্বীকৃত এবং গুরুত্বপূর্ণ। কারণ একজন পর্যটক একটি দেশে বেড়াতে এসে সর্বপ্রথম একটি নিরাপদ হোটেলে অবস্থান করতে চায়। তাই সেরকম পরিবেশ গড়ে তুলে পর্যটককে আকৃষ্ট করতে হবে। প্রয়োজনে যেকোনো সমস্যায় টুরিস্ট পুলিশের সহায়তা গ্রহণ করতে হবে” পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় টুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রতিটি হোটেলে ২৪ ঘন্টা হট লাইন নম্বর সম্বলিত কাটআউট, এক্স ব্যানার এবং টেবিল টপার প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তরার বিভিন্ন বিলাস বহুল হোটেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার

আপডেট সময় : ০৬:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪