সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

দামুড়হুদার বাড়াদি সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশী যুবকের আহত, হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদার বাড়াদি সীমান্তের ওপারে ভারতীয় সীমানায় বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশী যুবকের সর্বাঙ্গ ঝলসে গেছে।পরে তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে
বিএসএফের গুলিতে আহত দামুড়হুদা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের করিম মোল্লার ছেলে রবিউল হোসেন (৩০)কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চোরাপথে ভারত থেকে এদেশে প্রবেশের সময় ঘটনাটি ঘটে।রবিউলের বন্ধুরা জানায়,ওই দিন রাত ১১টার দিকে রবিউল বাড়াদি সীমান্তের ৭৯/৮০ পিলারের পাশ দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করে গভীররাতে ফিরে আসার চেষ্টা করছিল। এ সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফের সামনে পড়লে তারা পাঁচ-ছয় রাউন্ড ছররা গুলি বর্ষণ করে। বিএসএফের ছোড়া গুলিতে রবিউল হোসেন মারাত্বক আহত অবস্থায় সীমান্তপার হয়ে চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে বুধবার ভোরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।স্থানীয় ইউ পি মেম্বার মো: চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন। বাড়াদি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল বাসার জানান, এ বিষয়ে ৭৯-৮০ পিলারের কাছে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বাড়াদি সীমান্তবর্তি গ্রাম এলাকা পরিদর্শন করেছি। গ্রাম ও এলাকাবাসী জানিয়েছে ওই দিন গভীররাতে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদার বাড়াদি সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশী যুবকের আহত, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪