সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার এবং জাতীয় জাদুঘরের মধ্যে পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

শাহবাগের জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অ্যাডিশনাল সেক্রেটারি) জনাব মোঃ কামরুজ্জামান এবং ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম এর মধ্যে জাতীয় জাদুঘর দর্শনে আশা দর্শনার্থী এবং পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা রিজিয়নের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাদের মধ্যে জাদুঘর পরিদর্শনে আসা দেশি এবং বিদেশি দর্শনার্থী এবং পর্যটকদের নিরাপত্তা সংক্রান্তে আলোচনা অনুষ্ঠিত হয়। তাছাড়া বাংলাদেশের পর্যটন খাতকে আরো উন্নত এবং বেগবান করার বিষয়ে ও বিশেষ আলোচনা হয়। জনাব মোঃ কামরুজ্জামান মহা পরিচালক, জাতীয় জাদুঘর তিনি বলেন ” প্রতিদিনই বিশেষ করে শুক্র এবং শনিবার প্রচুর পরিমাণে দেশী বিদেশী পর্যটক এবং দর্শনার্থী জাদুঘর পরিদর্শনে আসে। এ সময় তাদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন রাজধানীর শাহবাগ মোড় থেকে টিএসসি পর্যন্ত পর্যটন বান্ধব একটি বিশেষ ওয়াকিং স্ট্রিট বিশ্বের উন্নত দেশের আদলে গড়ে তোলা যায় কিনা এ বিষয়ে আলোচনা করেন। ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম জাতীয় জাদুঘর পরিদর্শনে আশা দর্শনার্থী এবং পর্যটকদের নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশ ও সব সময় সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আরো উন্নত করে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য টুরিস্ট পুলিশকে সৃষ্টি করেছেন। তাই টুরিস্ট পুলিশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার এবং জাতীয় জাদুঘরের মধ্যে পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক

আপডেট সময় : ১২:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪