সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় “অনাকাঙ্খিত মৃত্যু” এড়াতে ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি কার্যকর করতে জেলার পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে জেলার পেট্রোল পাম্প মালিক এবং মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি সদস্যবৃন্দের সাথে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল অফিসার ইনচার্জগন,ডিআইও-১, ডিএসবি এবং বাংলাদেশ জ্বালানী তেল ও ট্রাংকলরী মালিক সমিতি, চুয়াডাঙ্গা শাখার সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার (স্বত্বাধিকারী মেসার্স ইমরান ফিলিং স্টেশন); সেক্রেটারী এমএম তাছলিম আরিফ বাবু জোয়ার্দ্দার(স্বত্বাধিকারী চুয়াডাঙ্গা ফিলিং স্টেশন); সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান শ্যামল (স্বত্বাধিকারী জীবননগর ফিলিং স্টেশন); সহ-সভাপতি হাসিবুর রহমান (স্বত্বাধিকারী সীমান্ত পেট্রোলিয়াম)সহ জেলার বিভিন্ন পাম্পের মালিক পক্ষগণ ও তাদের প্রতিনিধিগণ।মতবিনিময় সভায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দূর্ঘটনা প্রতিরোধ মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার না করলে (No Helmet, No Fuel) কোনো পাম্প থেকে তেল না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সড়ক দুর্ঘটনায় “অনাকাঙ্খিত মৃত্যু” এড়াতে আদরের সন্তান/ভাইয়ের সড়ক দুর্ঘটনা রোধে মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করতে অভিভাবকদের উদ্যোগী হওয়ার পরামর্শ প্রদান করেন।পরে তিনি জেলার সকল পেট্রোল পাম্প মালিকদের ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি কার্যকর করতে ঐক্যবদ্ধ সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময়

আপডেট সময় : ০৬:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪