সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় নিজ ইচ্ছায় ৩৭ বছর পর অবসরে যাওয়া ঈমামকে রাজকীয় বিদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার বায়তুল আমান জামে মসজিদের পেশ ঈমাম দীর্ঘ ৩৭ বছর পর অবসরে গেলেন। মসজিদ কমিটি ও মুসল্লিরা অবসরে যাওয়ার সময় তাকে দিলেন রাজকীয় বিদায়। মঙ্গলবার বাদ এশা মসজিদে অনাড়াম্বর এক বিদায় অনুষ্ঠান করা হয়। চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছি গ্নামের বাসিন্দা হাফেজ আব্দুল মজিদ দীর্ঘ ৩৭ বছর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের পেশ ঈমাম ছিলেন। হাফেজ আব্দুল মজিদ বয়সের ভারে নুয়ে পড়ায় মসজিদ কমিটি তার ইচ্ছায় অবসর দেন। তাই তাকে সম্মানের সহিত রাজকীয় বিদায় জানানো হয়।
তাকে মসজিদ কমিটির পক্ষ থেকে ওমরা হজ পালন করানোর খরচ বহনসহ নগদ ৩ লাখ টাকা দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।এ সময় উপস্থিত মসজিদ কমিটির সদস্যরাসহ সাধারণ মুসল্লিরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে হাফেজ আব্দুল মজিদকে ফুল দিয়ে সাজানো মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেয় মসজিদ কমিটি। হাফেজ আব্দুল মজিদের এই রাজকীয় বিদায়ে তার পরিবারসহ সাধারণ মানুষ বায়তুল আমান জামে মসজিদের কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।
বিদায় অনুষ্ঠানে মুফতি রুহুল আমীনসহ মসজিদ কমিটির সদস্যরা, সাধারণ মুসল্লিরা ও অত্র এলাকার হাফেজ ওলামাগণ উপস্থিত ছিলেন।এসময় হাফেজ আব্দুল মজিদ আবেগজড়িত কণ্ঠে বলেন, আল্লাহ পাক আমাকে এ সম্মান দিলেন। তার দরবারে হাজারো শুকরিয়া। আমি সত্যিই অভিভূত হয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় নিজ ইচ্ছায় ৩৭ বছর পর অবসরে যাওয়া ঈমামকে রাজকীয় বিদায়

আপডেট সময় : ০৯:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪