সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে চলেছে শিক্ষার্থীদের ক্লাস, তবে টিনের ঝুপড়িতে গজিয়ে ওঠা দর্শনার কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা পড়েছে বিপকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে চলেছে কলেজ,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠ দান।তবে জেলার বেশীর ভাগ কিন্ডারগার্টেন স্কুল ও গজিয়ে ওঠা মাদ্রাসায় দেখা গেছে ভিন্নরুপ।
গতকাল রবিবার থেকে স্কুল-কলেজ খুলেছে।এ জেলায় অতি তীব্র তাপপ্রবাহে স্কুল-কলেজগুলোতে পুরোদমে ক্লাস শুরু হয়েছে।তবে ক্লাশ শুরু হলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। যারা ছিল তারা বেশীর ভাগ মা বাবার বাধ্যবাধকতায় এসেছে। দর্শনার বিভিন্ন স্কুলের শিক্ষার্থারা বলেন, ক্লাসরুমে ভ্যাপসা গরম।তার পরেও ক্লাস করতে হচ্ছে। তাছাড়া রোদ্রে আসা-যাওয়ায় অসুবিধা হচ্ছে। রাস্তায় বের হলেই রোদের ঝাঝালো তেজ।
এদিকে জেলায় আনাচে কানাচে গজিয়ে ওঠা বেশীরভাগ কিন্ডারগার্টেন ও মাদ্রাসা গুলো ঝুপরির মধ্যে।ছোট ছোট ছেলে মেয়েরা কষ্টের মধ্যে ক্লাস করেছে।জেলার দর্শনায় বেশীর ভাগ কিন্ডারগার্টেন ও মাদ্রাসা টিনের ঝাপরির।নেই তেমন ফ্যানের ব্যবস্থা। ফলে ছোট ছোট ছেলেমেয়েরা কষ্টের মধ্যে কিছুক্ষণ পর পর পানি খেয়ে সময় পার করতে দেখা গেছে।এদিকে
অভিভাবকরা বলছেন, এই তাপদাহের মধ্যে স্কুল খুলেছে। বাচ্চাদের ছাতা-পানির বোতল দিয়ে স্কুলে পাঠিয়েছি। তবে মে মাস পড়লেই তাপপ্রবাহ কেটে যাবে শুনেছি। এ জেলায় অতিতাপমাত্রার কারণে আর কয়েকটা দিন স্কুল বন্ধ থাকলে ভালো হতো।
শিক্ষকরা বলছেন, সরকারের নির্দেশনা মেনেই ক্লাস করানো হচ্ছে। রোজার ছুটি এরপর তাপপ্রবাহের ছুটি। সিলেবাস সম্পন্ন করা মুশকিল তাই একটু কষ্ট হলেও ক্লাস করানো হবে।চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্কুল চালানো হবে। চুয়াডাঙ্গায় রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ২৩ শতাংশ।দুপুর ৩ টায় ছিল ৪১.৮ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে চলেছে শিক্ষার্থীদের ক্লাস, তবে টিনের ঝুপড়িতে গজিয়ে ওঠা দর্শনার কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা পড়েছে বিপকে

আপডেট সময় : ০৩:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪