সংবাদ শিরোনাম ::
হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম

স্বামীর কাছে প্রেমের খবর ফাঁস হওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়লেন স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সম্প্রতি অনলাইনে এক ভিডিওতে দেখা গেছে, একজন নারী একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটির একদম ওপরে উঠে ঝুলে আছেন। কারণ স্বামী তার বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর জানতে পেরেছেন।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ৩৪ বছর বয়সী ওই নারী ৩ সন্তানের মা। অনলাইনে প্রকাশ পাওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

জানা গেছে, প্রায় সাত বছর ধরে ওই নারীর সাথে সম্পর্ক ছিল পার্শ্ববর্তী গ্রামের একজনের। সম্প্রতি ওই নারীর স্বামী রাম গোবিন্দ এই বিষয়ে জানতে পারেন। বিষয়টি জানার পর, রাম তার স্ত্রীর সাথে তর্কে জড়ান। একপর্যায়ে রাম বাসা থেকে বের হয়ে গেলে এমন কাণ্ড ঘটান ওই নারী।

ভিডিওতে দেখা যায়, ওই নারী বৈদ্যুতিক খুঁটির ওপরে ঝুলে আছেন। এসময় নিচ থেকে কয়েকজন ব্যক্তি বারবার ওই নারীকে নিচে নেমে আসতে অনুরোধ জানান।

ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে খুঁটিটির বিদ্যুত সরবরাহ বন্ধ করে ওই নারীকে নিচে নামিয়ে নিয়ে আনা হয়। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে ওই নারীকে বেঁধে নিচে নামিয়ে আনতেও দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বামীর কাছে প্রেমের খবর ফাঁস হওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়লেন স্ত্রী

আপডেট সময় : ১২:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪