সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টুরিস্ট পুলিশের মতবিনিময় সভা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

রাজধানী ঢাকার শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দিনব্যাপী “স্টুডেন্ট টুরিজম সিকিউরিটি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ” এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ক্লাব” কর্তৃক যৌথভাবে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।উক্ত মত বিনিময় সভায় সভাপতির পদ অলংকৃত করেন প্রফেসর ড.মোঃ আশিক মোসাদ্দিক,প্রো-ভাইস চ্যান্সেলর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার ঢাকা রিজিয়ন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর এ কে এম এনামুল হক – ডীন ফ্যাকাল্টি অফ বিজনেস এন্ড ইকোনমিক্স, নাহিদ হাসান খান- উপদেষ্টা ডিপার্টমেন্ট অফ স্টুডেন্টস এন্ড ওয়েলফেয়ার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি,জনাব মোমেনা আক্তার অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা রিজিয়ন, ইন্সপেক্টর আব্দুর রাকিব ঢাকা রিজিয়ন সহ টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।অনুষ্ঠানে সভাপতি,প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” নিয়ে বক্তব্য প্রদান করেন। সভাপতি তার বক্তব্যে ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম কে তাদের এ ধরনের প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। প্রধান অতিথি মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার বলেন “ভবিষ্যতে বাংলাদেশ ট্যুরিজম সেক্টর যেন আরো সম্প্রসারিত হয় এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যৎ প্রজন্ম। তাই তাদেরকে ট্যুরিজম বিষয়ে আগ্রহী করে তোলা এবং সচেতন করার জন্যই ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সকল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রোগ্রাম চালু করেছে।” পরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকেও অনুষ্ঠানের সভাপতি কে সম্মাননা স্মারক প্রদান করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টুরিস্ট পুলিশের মতবিনিময় সভা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে

আপডেট সময় : ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪