সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

সোনালী ব্যাংকের দুই কোটি টাকা লুট, অস্ত্র ছিনিয়ে ব্যাংক ম্যানেজারকে অপহরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে সশস্ত্র সন্ত্রাসীরা প্রায় ২ কোটি টাকা ও ১০টি অস্ত্র লুট করেছে। ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে; ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে সশস্ত্র সন্ত্রাসীরা প্রায় দুই কোটি টাকা ও ১০টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার মোহাম্মদ নিজাম উদ্দিনকেও অপহরণ করে নিয়ে গেছে তারা।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮.৪৫ এর দিকে এ ঘটনা ঘটে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রুমা বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, রাত ৮.৪৫ এর দিকে রুমা বাজার জামে মসজিদে তারাবি নামাজ চলাকালীন সময়ে ৬০-৭০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল মসজিদ এবং বাজার ঘেরাও করে। এসময় ডাকাতরা নামাজ চলাকালীন সময়ে মসজিদের ভিতর থেকে সোনালী ব্যাংকের ম্যানাজার নিজাম উদ্দিনকে ধরে ব্যাংকে নিয়ে যায়।

এসময় ডাকাতরা ব্যাংকের ভোল্ট ভাঙচুর চালিয়ে দুই কোটি টাকা,ম্যানেজার নিজাম উদ্দিন এবং ব্যাংকের নিরাপত্তা দায়িত্ব থাকা ৬ পুলিশ সদস্য ও ৪ আনসার সদস্যসহ ১০ টি আগ্নেয়াস্ত্র নিয়ে যায়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম বলেন, মাসের প্রথম দিকে উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ওই ব্যাংকে প্রচুর টাকা জমা ছিল। টাকাগুলো আজ বান্দরবান সদর থেকে সোনালী ব্যাংকের রুমা শাখায় পাঠানো হয়েছিল।

দিদারুল আলম আরো জানান, এ ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় মসজিদ ঘেরাও করে ওই এলাকায় যারা ছিল সন্ত্রাসীরা তাদেরকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। রুমা উপজেলা বাজার থেকে উপজেলা কমপ্লেক্স এবং সোনালী ব্যাংকটি প্রায় দুই কিলোমিটার দূরে। সেখানে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় সন্ত্রাসীরা এই সুযোগটি নিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

ঘটনাটি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এর আগে সন্ত্রাসী সংগঠনটি ব্যাংক ডাকাতি করবে বলে এরকম একটি কথা রটিয়ে পড়েছিল এলাকায়।

এদিকে, এ ঘটনার পর এলাকায় জনমনে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের কোন খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সোনালী ব্যাংকের দুই কোটি টাকা লুট, অস্ত্র ছিনিয়ে ব্যাংক ম্যানেজারকে অপহরণ

আপডেট সময় : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪