সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২

চুয়াডাঙ্গার দর্শনার ক্যান্সারে আক্রান্ত শিশু আরাবীর দেখতে জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু আরাবীর দেখতে স্বশরীরে উপস্থিত হলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক।পরিবারের পক্ষ থেকে মানবিক সহায়তার আবেদন।
শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
ড. কিসিঞ্জার চাকমা দর্শনার দুরারোগ্য বোন মেরো ক্যান্সারে আক্রান্ত আরাবীকে দেখতে আসেন।এ সময় আরাবীর জন্য কেনা ঈদের নতুন জামা তার মায়ের হাতে তুলে দেয়া হয়। উল্লেখ্য দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার বাসিন্দা মোঃ মনির হোসেন ও সরদার পিয়ারী খানম দম্পতির ৯ বছরের শিশু কন্যা তাহমিদ খন্দকার আরাবী দুরারোগ্য বোন মেরো ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছে।ভারতের চিকিৎসকরা জানিয়েছেন যতদ্রুত সম্ভব আরাবীর অস্থিমজ্জা প্রতিস্থাপনের ব্যবস্থা করতে। যার মোট খরচ হবে প্রায় ১ কোটি টাকা। যা অত্যন্ত ব্যয়বহুল। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নজরে আসলে তিনি গত ২৭ মার্চ তাঁর দপ্তরে সরকারি সহায়তা বাবদ তহবিল হতে ৫০ হাজার টাকার চেক আরাবীর মায়ের হাতে হস্তান্তর করেন। একই সাথে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য সরকারি অনুদান বাবদ নির্ধারিত আরো পঞ্চাশ হাজার টাকার প্রস্তাব প্রেরণের জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে নির্দেশ প্রদান করেন। আরাবীর সাথে দেখা করতে ও তার পরিবারের খোঁজ নিতে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে সাথে নিয়ে আরাবীর বাড়িতে আসেন। তিনি আরাবীর মা ও বাবার সাথে কথা বলেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ মতো ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। এ সময় আরাবীর জন্য কেনা ঈদের নতুন জামা তার মায়ের হাতে তুলে দেয়া হয়। শিশু আরাবীর জন্য দোয়া চেয়ে জেলা প্রশাসক দেশের হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানান। এছাড়া এই মানবিক বিষয়টি তুলে ধরার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার দর্শনার ক্যান্সারে আক্রান্ত শিশু আরাবীর দেখতে জেলা প্রশাসক

আপডেট সময় : ০৬:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪