সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

রোগীর পেট থেকে আস্ত কুঁচিয়া মাছ বের করলেন চিকিৎসকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সম্রা মুন্ডা জহন (৫৫) নামে এক চা-শ্রমিকের পেট থেকে আস্ত কুঁচিয়া মাছ বের করেছেন চিকিৎসকরা। গত রোববার (২৪ মার্চ) দিবাগত রাতে হাসপাতালের সার্জারি ইউনিট-২ এর প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে একটি চিকিৎসক দল অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে মাছটি বের করে আনে।

এ সময় অস্ত্রোপচারে অংশ নেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর।

সম্রা মুন্ডা জহনের ছেলে তপন মুন্ডা অবুঝ (২৫) ঢাকা পোস্টকে জানান, মিরতিঙ্গা চা বাগানে আমার বাবা প্রায় কুঁচিয়া মাছ ধরেন। গত শনিবার বিকেলে স্থানীয় হাইল হাওর চিকরাইলে মাছ ধরতে গিয়ে একটি কুঁচিয়া মাছ তার পায়ুপথ দিয়ে পেটে প্রবেশ করে। রোববার আমার বাবাকে নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তারা আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এখানে আসার পর ডাক্তাররা রাতে অপারেশনের মাধ্যমে কুঁচিয়া মাছটি আস্ত বের করে নিয়ে আসেন। বর্তমানে আমার বাবা ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডের প্রথম ব্লকের এক নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। তিনি আগের চেয়ে সুস্থ আছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাহবুবুর আলম ভূইয়া বলেন, একজন রোগীর পেটে কুঁচিয়া মাছ প্রবেশের কারণে ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের এক দল বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচার করে তার পেট থেকে প্রায় ২৫ ইঞ্চি মাপের কুঁচিয়া মাছটি বের করে আনেন। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রোগীর পেট থেকে আস্ত কুঁচিয়া মাছ বের করলেন চিকিৎসকরা

আপডেট সময় : ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪