সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

কাঁঠালিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো: সোহেল ফরাজীকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় তাকে আদালতের মাধ্যমে ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে বরগুনা জেলার বামনা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল ফরাজী বরগুনা জেলার বামনা উপজেলার ঢুসখালী গ্রামের আইয়ুব আলী ফরাজীর ছেলে। কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বরগুনার বামনায় গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম রিয়াজ রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন কৃষ্ণ, এএসআই সজল খানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে (সোহেল ফরাজী) গ্রেফতার করে।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা, একটি কুঠার, একটি শাবল উদ্ধার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কমপক্ষে ছয়টি মামলা রয়েছে। কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার জানান, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো: সোহেল ফরাজীকে গ্রেফতার করে আজ সকাল ১১টায় ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঁঠালিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১১:০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪