সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং
বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি দেশটির প্রথম প্রকাশ্য সমকামী নারী সংসদ সদস্য এবং নিজের দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াচেকে তিনি বিয়ে করেছেন।

এছাড়া নিজের বিয়ের ছবিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং – দেশের প্রথম প্রকাশ্য সমকামী নারী সংসদ সদস্য – তার সঙ্গী সোফি অ্যালোয়াচেকে বিয়ে করেছেন বলে ওং নিজেই রোববার জানিয়েছেন।

পেনি ওং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বিয়ের পোশাকে এবং ফুলের তোড়া হাতে তার এবং অ্যালোয়াচের একটি ছবিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমাদের পরিবার এবং বন্ধুদের অনেকেই আমাদের সাথে এই বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরেছে, এতে আমরা আনন্দিত।’

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, পেন ওং এবং সোফি অ্যালোয়াচে প্রায় দুই দশক ধরে একসাথে রয়েছেন এবং শনিবার সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডের একটি ওয়াইনারিতে তারা গাঁটছড়া বাঁধেন। ওং দেশটির সিনেটে সাউথ অস্ট্রেলিয়া প্রদেশের প্রতিনিধিত্ব করেন।

রয়টার্স বলছে, ২০০২ সাল থেকে লেবার পার্টির সিনেটর হিসেবে দায়িত্বপালন করা ওং হলেন প্রথম এশীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি অস্ট্রেলিয়ান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সমকামী বিবাহকে বৈধতা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

আপডেট সময় : ০৭:১৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪