সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

জাতীয় দলে ফেরা ও সাকিব ইস্যুতে যা বললেন তামিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সময় যত গড়াচ্ছে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার পথ ততই কঠিন হচ্ছে। বিপিএলের ফাইনালের ম্যাচ শেষে এই টাইগার ওপেনার জানিয়েছিলেন তাকে দলে ফেরাতে অনেক কিছু ঠিক করতে। সেই বিষয়গুলো নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করছেন তিনি।

রোববার (১০ মার্চ) বিসিবির দুই পরিচালকের সঙ্গে জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনায় বসেছিলেন তামিম। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আলোচনার বিস্তারিত সবকিছু দ্রুত বোর্ড সভাপতিকে জানানো হবে বলে জানা গেছে।

বোর্ড সভার এ ব্যাপারে দেশের একটি দৈনিক পত্রিকাকে তামিম বলেছেন, আমার তো নতুন করে কিছু বলার নেই। আগে যা বলেছি, এবারও তাই বলেছি। এর বেশি কিছু বলব না। কারণ, বিসিবি আমার অভিভাবক। সময় হলে তারাই জানাবেন।

এ ছাড়াও দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তবে সেই ভিডিও প্রকাশ না হলেও তাদের প্রকাশিত টিজারে তামিমকে বেশ কয়েকটি বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গেছে। যা রীতিমতো আলোচনার শিরোনাম হয়েছে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমার জন‍্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুব কঠিন।

অন্যদিকে সেই টিজারে সাকিব আল হাসানের দিকেও তীর ছুড়তে দেখা গেছে তামিমকে। তাতে ‘অনেক কিছুর’ একটি যে সাকিব সংক্রান্ত তার আভাস অনেকটাই মিলছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিসিবির ঊর্ধ্বতনরা তামিমকে ফেরাতে চান। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফেরার পর ড্রেসিংরুমের দ্বন্দ্ব ওভাবে প্রকাশ্যে চলা আসার পর ‘অনেক কিছু ঠিক’ আসলেই আর হবে কিনা, সন্দেহ আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার সম্ভাবনা তাই নেই বললেই চলে। তবে একবার অবসর নিয়ে সিদ্ধান্ত বদলানোর পর নতুন করে আর অবসর নেওয়ার পক্ষপাতী নন তিনি।

গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎ অবসর নেন তামিম। একদিন বিরতি দিয়ে সে সিদ্ধান্ত থেকে সরে এলে তাকে ছুটি দেওয়া হয়। ছুটি শেষে ফিরলেও বিশ্বকাপে যাওয়া হয়নি তার। সে সময় তামিম ও সাকিবের মধ্যকার দ্বন্দ্ব উঠে আসে পাল্টাপাল্টি সাক্ষাৎকারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় দলে ফেরা ও সাকিব ইস্যুতে যা বললেন তামিম

আপডেট সময় : ১০:১৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪