সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সুন্দরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার গাছের চারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ,(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সোমবার বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তাহের আলী। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. রোকনুজ্জামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.হ.ম আব্দুল ওয়াহেদ সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহাজাহান মিঞা, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায় প্রমুখ। বাষিক ক্রীড়া প্রতিযোগিতায় যষ্ঠ শ্রেনি হতে দশম শ্রেনি পর্যন্ত বিভিন্ন ইভেন্টে বিজয়ী কমপক্ষে ১০০ জন শিক্ষার্থীর মাঝে প্রথম পুরস্কার লেচু ও দ্বিতীয় আম গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ব্যতিক্রম পুরস্কার বিতরণের ব্যাপারে প্রধান শিক্ষক জানান, আগামি ডিসেম্বর মাসে তিনি অবসর গ্রহন করবেন। পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণের কারন হচ্ছে গাছটি যতদিন থাকবে তত দিন ওই শিক্ষার্থী তাকে স্বরণ রাখবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এই পুরস্কারটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করল। এটি তিনি কখনো কোথাও দেখেননি। চমৎকার এই উদ্যোগের জন্য প্রতিষ্ঠান প্রধানকে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার গাছের চারা

আপডেট সময় : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪