সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

কাচ্চি খেতে গিয়ে প্রাণ গেছে মেয়েসহ ভিকারুননিসার শিক্ষিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা লুৎফুর নাহার করিম (৪৭) ও তার মেয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি তাজরিন (২৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে স্ত্রী ও মেয়ের মরদেহ শনাক্ত করেন এমএএইচ গোলাম মহিউদ্দিন।

বিলাপ করতে করতে তিনি জানান, তার স্ত্রী দাঁতের ব্যথায় ভুগছিলেন। দাঁত দেখাতে হাসপাতালে যান মেয়েকে নিয়ে। ফেরার পথে কাচ্চি খেয়ে আসার পরামর্শ দেন মহিউদ্দিনই। এখন স্ত্রী-মেয়ের মৃত্যুর জন্য তিনি নিজেকে অপরাধী মনে করছেন।

এদিকে শিক্ষিকা ও তার মেয়ের মৃত্যুতে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষ থেকে শোকবার্তায় বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠানের মূল প্রভাতি (৭ম-১০ম) শাখার সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার করিম (লাকী) ও তার মেয়ে অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী জান্নাতি তাজরিন গতকাল রাতে বেইলি রোডের অগ্নিদুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাদের মৃত্যুতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সব সদস্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি।

পরম করুণাময় ও ক্ষমাশীল আল্লাহতায়ালা তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আজ শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় ভিকারুননিসার মূল শাখার কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, বেইলি রোড ট্র্যাজেডিতে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া রাতেই শুরু হয়। এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাচ্চি খেতে গিয়ে প্রাণ গেছে মেয়েসহ ভিকারুননিসার শিক্ষিকার

আপডেট সময় : ০৮:৫১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪