সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

তেঁতুলিয়ার মেয়েরা ভলিবলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২৪ ভলিবল বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার ভি,পি উচ্চ বিদ্যালয়ের সোনার মেয়েরা। ভলিবল বালিকা দলে পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় আনন্দে ভাসছে শিক্ষক শিক্ষার্থীসহ গোটা উপজেলায়। ভেলকুগছ-প্রামানিকপাড়া (ভি,পি) উচ্চ বিদ্যালয় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীডা প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ফাইনালে বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জেলা পর্যায়ে যাত্রা শুরু করেন। সেই যাত্রাকে জেলা বিভাগীয় কোন দল তাদের দমিয়ে রাখতে পারেনি। চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়েই ঘরে ফিরে অজো পাড়াগাঁ থেকে হাঁটি হাঁটি পা পা করে ভিপির উচ্চ বিদ্যালয়ের ভলিবল দলের মেয়েরা। জেলা পর্যায়ে আটোয়ারী উপজেলাকে হারিয়ে রংপুর বিভাগীয় পর্যায়ে যাত্রা। বিভাগীয় পর্যায়ে ফাইনালে রংপুর জেলাকে দলকে হারিয়ে উপ অঞ্চল চ্যাম্পিয়ন হয়। এরপর রাজশাহী বিভাগকে হারিয়ে জাতীয় পর্যায়ে গমন করেন তেঁতুলিয়ার সোনার মেয়েরা। জাতীয় পর্যায়ে ৮টি বিভাগকে ৪ টি অঞ্চলে ভাগ করে চারটি দল করা হয়। রংপুর ও রাজশাহী বিভাগ মিলে চাপা অঞ্চল। ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগ মিলে পদ্ম অঞ্চল। চট্রগ্রাম, কুমিল্লা ও সিলেট বিভাগ মিলে বকুল অঞ্চল। খুলনা ও বরিশাল মিলে গোলাপ অঞ্চল। এই খেলা গুলো লীগ পর্যায়ে হয়। প্রথমে পদ্ম অঞ্চল (ঢাকা ও ময়মনসিংহ) বিভাগকে হারিয়ে ২ পয়েন্ট পায় চাপা অঞ্চল (রংপুর ও রাজশাহী) বিভাগ। ২য় রাউন্ড খেলায় বকুল অঞ্চল (চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট) বিভাগের সাথে জয় লাভ করে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে। ১১ ফেব্রুয়ারী রাজশাহী জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় গোলাম অঞ্চল (খুলনা ও বরিশাল) বিভাগকে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে জাতীয় চ্যাম্পিয়ন চাপা অঞ্চলের মেয়েরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ার মেয়েরা ভলিবলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০১:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪