চুয়াডাঙ্গায় এতিম শিশুদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১০:০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ১৭ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পুলিশের উদ্যোগে শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর উদ্যোগে সরকারি শিশু পরিবার, চুয়াডাঙ্গার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র (উলেন সোয়েটার) বিতরণ করা হয়।এসময় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছে। চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত, শীতার্ত কোমলমতি শিশুদের জন্য জেলা পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস তাদের কিছুটা হলেও সুরক্ষা দিবে। তিনি এসময় সরকারি শিশু পরিবারের শিশুদের লেখাপড়া, চিকিৎসা সেবা, বিশুদ্ধ খাবার পানিসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। জেলা পুলিশ, চুয়াডাঙ্গা সীমিত সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব অন্যান্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

























