সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২

প্রচন্ড শীতে পর্যটক শুণ্য সিলেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন.সিলেট: চলতি বছরের গত টানা কয়েক দিনের প্রচন্ড শীতে পর্যটক শুণ্য হয়ে পড়েছে সিলেট। প্রতি বছর শীত মৌসুমে সিলেটে পর্যটকদের ঢল থাকলেও এ বছর ব্যতিক্রম। শীতের এই সময়ে এসে অনেকেটা কমে গেছে দর্শনার্থীর চাপ। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, সাদাপাথর, শ্রীমঙ্গলসহ সিলেটের জনপ্রিয় দর্শনীয় স্থান গুলো মূলত পানি নির্ভর। ফলে এরা বর্ষায় রূপের ঢালি মেলে ধরলেও শীতে তা ধারণ করে ভিন্নরূপ।
পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন বছরের শুরু থেকেই পর্যটক কমতে শুরু করেছে। প্রচন্ড শীতে মানুষ প্রয়োজন ছাড়া তেমন ঘরের বাইওে বের হচ্ছেন না। গত এক সপ্তাহের টানা হিমেল হাওয়া ও কনকনে শীতের কারণে পর্যটন কেন্দ্রে কমেছে পর্যটকের উপস্থিতি। খাবার দোকান, রেস্টুরেন্ট ও দোকানপাটে নেই ক্রেতার চাপ। গত প্রায় তিন মাস থেকেই পর্যটন নির্ভর ব্যবসায় এই ভাটার টান বলে জানান তারা।
জনপ্রিয় পর্যটন স্পট সাদাপাথওে দেখা যায় অনেকটা শুনসান পরিবেশ। নেই দর্শনার্থীর চাপ। দশ নম্বর ঘাটে যে দোকান গুলোতে ভিড় লেগে থাকতো সেগুলো খাঁ খাঁ করছে। হোটেল রেস্টুরেন্টে নেই লোকজন।
এ ব্যাপারে সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নওশাদ আল মুক্তাদির জানান নির্বাচনের সময় থেকেই সিলেটে হোটেল ব্যবসায় গতি খুব নাজুক। দর্শনার্থীদের আগমন কম ঘটছে। নির্বাচনের পর শীতের তীব্রতা সব মিলিয়ে এখন গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ লোকজন হোটেলে মোটেলে উঠছেন। এমনিতে এই সময় ৬০ থেকে ৮০ শতাংশের মতো বুকিং হয়ে থাকে। ছুঁটির দিন গুলো যা আরেকটু বেড়ে যায়। তবে এবার তা হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রচন্ড শীতে পর্যটক শুণ্য সিলেট

আপডেট সময় : ০৯:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪