সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

এসিল্যান্ড অবিদিয় মার্ডির হত্যার বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(গাইবান্ধা) প্রতিনিধিঃ
২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত এসিল্যান্ড অবিদিয় মার্ডির হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জের কাটা মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শহীদ অবিদিয় মার্ডি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ফাদার স্যামসন মারান্ডীর সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ফিলিমন বাসকে, ফা. মাইকেল,ফা দিব্যান, প্রিশিলা মুরমু, বার্ণাবাস টুটু, সুফল হেমরম, আনিসুর রহমান মঈনুল, রেজাউল করিম প্রমুখ। আলোচনা পূর্বে এক বিক্ষোভ মিছিল কাটা মোড় এলাকা প্রদক্ষিণ করে। পরে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত অবিদিয় মার্ডির হত্যার বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ২০১৪ সালের ১১ই জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভ‚মি) অবিদিয় মার্ডি কর্মস্থলে আসার পথে কাটা এলাকায় গুরুতর আহত ও সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এসিল্যান্ড অবিদিয় মার্ডির হত্যার বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪