সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

টানা ২দিন ধরে সিলেটে বাড়ছে শীতের প্রকোপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জুড়ে টানা ২ দিন ধওে সিলেটে বাড়ছে শীতের প্রকোপ। সাথে বাড়ছে ঘন কুয়াশা হিমেল হাওয়া। বুধবার রাত থেকে শীতল বাতাস বইতে থাকায় শীত আরো বেশি অনুভূত হয়। শুক্রবার সকাল পর্যন্ত সিলেট অঞ্চলের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আরো দুই দিন শীত কিছুটা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শীত বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় করতে দেখা যায়।
পৌষ-মাঘ দুই মাস নিয়ে শীতকাল হলেও প্রকৃতির পরিবর্তনের কারণে সিলেটসহ সারাদেশে মাঘ মাসেই শীত বেশি অনুভূত হয়। বেশ কিছু দিন থেকে শীত অনুভূত হলেও জানুয়ারি মাসের শুরু থেকেই শীতের প্রকোপ বাড়তে থাকে। গতকাল সারা দিন হালকা কুয়াশা বিরাজ করে। রাতে হালকা হিমেল হাওয়া বইতে থাকায় শীত অনেক বেশি অনুভূত হয়। রাতে সিলেট শহরের তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
তাপমাত্রা হ্রাসের সাথে সাথে কুয়াশাও বাড়তে থাকে। সকালে স্কুল কলেজের শিক্ষার্থী ও চাকুরী জীবীদের রাস্তায় দেখা গেলেও রোদ উঠা পর্যন্ত মানুষের চলাচল সীমিত থাকে। হালকা গরম কাপড় পড়লেও গতকাল থেকে অনেককেই ভারি গরম কাপড় পড়ে বেরিয়েছেন। শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের দোকানে ভিড় বাড়তে দেখা গেছে সবশ্রেণির মানুষের। রাস্তার পাশে গরিব মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়।
এদিকে, শ্রীমঙ্গল থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, শ্রীমঙ্গলে ঘন কুয়াশার সাথে তাপমাত্রা হ্রাস পেয়েছে। গতকাল সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকাল থেকেই সেখানে কুয়াশা ও শীত বাড়তে থাকে। রাতে প্রচন্ড কুয়াশায় কিছু দেখা যায় না। সকাল পর্যন্ত এই অবস্থা থাকে। কুয়াশার সাথে শীতের তীব্রতাও বাড়তে থাকে। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ওমর তালুকদার জানান, সিলেটের তাপমাত্রা গতকাল কিছুটা হ্রাস পেয়েছে। আগামী দুইদিন শীত একটু বাড়বে। প্রকৃতিতে শীতের সাথে হালকা বাতাস থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টানা ২দিন ধরে সিলেটে বাড়ছে শীতের প্রকোপ

আপডেট সময় : ০৬:১৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪