সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

নীলফামারীর ৪টি আসনে ২টি নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল, বিশেষ প্রতিনিধি॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনের মধ্যে দুইটিতে নৌকা, অপর দুইটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।রোববার (৭ জানুয়ারী) ভোট গ্রহণ সম্পন্ন হবার পর গণনা শেষে ঘোষিত ফলাফলে অনুযায়ী নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী টানা দুইবারের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট পেয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের তছলিম উদ্দিন ভোট পান ২৪ হাজার ৬৬১। নীলফামারী ২ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী টানা চারবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হন। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ভোট পান ১৫ হাজার ৬৮২। নীলফামারী ৩ (জলঢাকা) আসনের স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল নির্বাচিত হন। তিনি ভোট পান ৩৯ হাজার ৩২১। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মার্জিয়া সুলতানা ভোট পান ২৫ হাজার ২০৫। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে নির্বাচিত হন জেলা জাতীয় পার্টির বহিস্কৃত সহ সহ-সভাপতি কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম। তিনি ভোট পেয়েছেন ৬৯ হাজার ৯১৪। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। তিনি ভোট পেয়েছেন ৪৫ হাজার ৩০১। নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলফামারীর ৪টি আসনে ২টি নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

আপডেট সময় : ০৪:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪