সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঘোড়াঘাটে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন এমপি শিবলী সাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ) ঘোড়াঘাঘাট,(দিনাজপুর)প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন দিনাজপুর-৬ আসনে তৃতীয়বারের মত নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরীর চেয়ে ১ লক্ষ ১৫২ ভোট বেশি পেয়ে টানা তৃতীয়বারের মত এমপি নির্বাচিত হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৬৬৭ ভোট।
নির্বাচিত হওয়ার একদিন পর সোমবার (৮ জানুয়ারী) বিকেলে তার নির্বাচনী আসন ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ এবং বিরামপুর উপজেলার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বের হন তিনি। এ সময় চার উপজেলার বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও ফুলের তোড়া দিয়ে এবং মালা পড়িয়ে শুভেচ্ছা জানান।
তিনি নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে ওই দিন রাত ৬ টায় উপজেলার রাণীগঞ্জ বাজার কাজী শুভ চৌধুরী মার্কেটের সামনে আসেন।মুহুর্ত্বের মধ্যে মিলন মেলায় পরিণত হয়।সেখানে উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ টৌধূরী,পালশা ইউপি য়োরম্যান মোঃ কবিরুল ইসলাম,সিংড়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি সৈয়দ মাহবুবার রহমান হিরক,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জালু,নিরুপ সাহা,যুবলীগ নেতা নয়ন,সাবেক যবলীগ নেতা জাহাঙ্ঘীর আলম,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সিজুসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠণের শত শত নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে বরণ করেন।
পরে রাত ৭টায় ঘোড়াঘাট পৌর এলাকার বাসস্ট্যান্ডে উপস্থিত হন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা শত শত নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে বরণ করেন। পরে সেখানে থাকা অস্থায়ী নির্বাচনী অফিসে স্থানীয় নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে তাকে ফুলেল মালা পড়িয়ে দেন। মুহুর্ত্বের মধ্যে মিলন মেলায় পরিণত হয়। সেখান থেকে তিনি পাশ্ববর্তী উপজেলা হাকিমপুরের দিকে রওনা দেন। এসময় তার সাথে শত শত নেতাকর্মীর মোটরসাইকেল বহর ছিল।
ঘোড়াঘাটে তাকে বরণ করে নেওয়ার সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আকতার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাহাত আহম্মেদ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রেজয়ান মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মুরাদ মিয়া এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল সহ স্থানীয় আওয়ামীলীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন এমপি শিবলী সাদিক

আপডেট সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪