সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে লিফলেট বিতরনের সময় জামায়াতের দুই কর্মী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার),ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নির্বাচন বর্জন এবং ভোটদান হতে বিরত থাকা সংক্রান্ত প্রায় ২ শতাধিক লিফলেট। বুধবার রাত সাড়ে ৭টায় ৩নং সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা গ্রাম ও বাজারটিতে জামায়াতের লিফলেট বিতরণ করছিলেন।
আটক দুজন হলেন, মুগলিশপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে ইউসূফ আলী (৪৫) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে আজগর আলী (৫১) তারা দুজন ইউনিয়ন জামায়াতের কর্মী।
পুলিশ জানায়, তাদের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে, ভর্ণাপাড়া ও বাজারে জামায়াতের লোকজন লিফলেট বিতরণ করবে। এমন তথ্যে বিকেল থেকেই সাদা পোশাকের পুলিশ বাজারটিতে অবস্থান করছিল। মাগরিবের নামাজের কিছু সময় পর জাতীয় নির্বাচন বানচাল এবং ভোটারদেরকে ভোটদান থেকে বিরত থাকা সংক্রান্ত লিফলেট বিতরণ শুরু করে জামায়াত শিবিরের ৫ থেকে ৭ জন নেতাকর্মী। সেখান থেকে পুলিশ দুজনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নাশকতার একটি মামলার তদন্তে আমরা আটক দুজনের সংশ্লিষ্টতা পেয়েছিলাম। দীর্ঘদিন থেকেই আমরা তাদেরকে খুঁজছিলাম। বুধবার রাতে লিফলেট বিতরণের সময় তাদেরকে আটক করতে সক্ষম হই। আটক ব্যক্তিদেরকে নাশকতার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে লিফলেট বিতরনের সময় জামায়াতের দুই কর্মী আটক

আপডেট সময় : ০২:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪