সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ, পুলিশি বাধায় পণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সংসদ নির্বাচনকে প্রহসনের একতরফা নির্বাচন দাবি করে তা বাতিলের দাবিতে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় অভিমুখে বের হওয়া বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এই বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করলে নগরীর লাইন রোডের মুখে পুলিশ তা আটকে দেয়। এসময় নেতাকর্মীদের ধাক্কা দিয়ে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সভা করে কর্মসূচির শেষ করেন আয়োজকরা।

এসময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা শাহ আজিজুর রহমান খোকন, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সমন্বয়ক ডা. মণীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি বিজন সিকদার প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের টাকায় প্রতিপালিত পুলিশ বাহিনী জনগণের বিরুদ্ধে গিয়ে পুলিশ লীগের মত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। জনগণের সভা সমাবেশের গণতান্ত্রিক অধিকার হরণ করে তারা একতরফা নির্বাচন উঠিয়ে নেওয়ার জন্য সভা-সমাবেশে হামলা চালানো শুরু করেছে।

অগণতান্ত্রিক এই নির্বাচনের বিরুদ্ধে বাম জোটের মিছিলে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে পুলিশ বাম জোটের নেতাদের ওপর হামলা করেছে। সংবিধান স্বীকৃত সভা সমাবেশের অধিকার তারা অস্বীকার করে, আবার সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনকে জায়েজ করতে চায়। বাম জোটের মিছিলে এই পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, জনগণকে সঙ্গে এই অগণতান্ত্রিক একতরফা নির্বাচন প্রতিহত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ, পুলিশি বাধায় পণ্ড

আপডেট সময় : ০১:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩